6কারণ মূর্খ মূর্খামির কথাই বলে, তার মন মন্দ নিয়েই ব্যস্ত থাকে: সে ভক্তিহীনতা অভ্যাস করে এবং সদাপ্রভু সম্পর্কে ভ্রান্তির গুজব রটায়; ক্ষুধার্তকে সে খাদ্যহীন রেখে দেয়, পিপাসিতকে পান করার জল দেয় না।
7খল লোকদের কাজের ধারা মন্দ, সে মন্দতার পরিকল্পনা করে, যেন মিথ্যার দ্বারা দরিদ্রকে ধ্বংস করে, এমনকি তখনও, যখন নিঃস্বের আবেদন ন্যায্য হয়।
8কিন্তু মহান মানুষ মহান পরিকল্পনা করে, এবং মহান কাজের দ্বারাই সে প্রতিষ্ঠিত হয়।
9আত্মতৃপ্ত নারী তোমরা, তোমরা ওঠো ও আমার কথা শোনো; নিশ্চিন্তমনা কন্যা তোমরা, তোমরা শোনো আমি কী কথা বলি!
10এক বছরের একটু বেশি সময় অতিক্রান্ত হলে, নিশ্চিন্তমনা তোমরা ভয়ে কাঁপবে; দ্রাক্ষাচয়ন ব্যর্থ হবে, ফল সংগ্রহের সময় আর আসবে না।