যিশাইয় 33

কারণ সদাপ্রভুই আমাদের ন্যায়বিচারক, সদাপ্রভুই আমাদের আইনদাতা, সদাপ্রভু আমাদের মহারাজ; তিনিই আমাদের পরিত্রাণ করবেন।

Isaiah 33:22 (UKJV) For the LORD is our judge, the LORD is our lawgiver, the LORD is our king; he will save us.

20আমাদের সব উৎসব পালনের নগরী, সিয়োনের দিকে তাকাও তোমার চোখ জেরুশালেমকে দেখবে, তা এক শান্তির আবাস, এক অটল তাঁবুসদৃশ; এর কাঠের গোঁজগুলি কখনও উপড়ে ফেলা হবে না, এর কোনো দড়িও ছিঁড়ে যাবে না।

21সেখানে সদাপ্রভুই হবেন আমাদের পরাক্রমী জন। এই স্থান হবে প্রশস্ত নদী ও স্রোতোধারার স্থানের মতো। দাঁড়ওয়ালা কোনো রণতরী তাদের উপরে থাকবে না, কোনো শক্তিশালী জাহাজ তাদের উপরে চলবে না।

22কারণ সদাপ্রভুই আমাদের ন্যায়বিচারক, সদাপ্রভুই আমাদের আইনদাতা, সদাপ্রভু আমাদের মহারাজ; তিনিই আমাদের পরিত্রাণ করবেন।

23তিমার জাহাজের দড়িদড়া ঢিলে হয়ে গেছে: মাস্তুলের অবস্থা নিরাপদ নয়, পাল তার মধ্যে খাটানো নেই। তখন প্রচুর লুঠদ্রব্য ভাগ করে দেওয়া হবে, এমনকি, খঞ্জ ব্যক্তিরাও লুটের দ্রব্য বহন করে নিয়ে যাবে।

24সিয়োনে বসবাসকারী কেউই বলবে না, “আমি অসুস্থ”; যারা সেখানে বসবাস করে, তাদের সব পাপ ক্ষমা করা হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.