1ওহে জাতিসমূহ, তোমরা কাছে এসে শোনো; ওহে সমস্ত জাতির লোকেরা, তোমরা কর্ণপাত করো! পৃথিবী ও তার মধ্যস্থ সকলে শুনুক, জগৎ ও তার অভ্যন্তরস্থ সকলেই শুনুক!
2সদাপ্রভু সব জাতির উপরে ক্রুদ্ধ হয়েছেন; তাদের সব সৈন্যদলের উপরে তাঁর রোষ রয়েছে। তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করবেন, ঘাতকদের হাতে তিনি তাদের সমর্পণ করবেন।
3তাদের নিহতদের বাইরে নিক্ষেপ করা হবে, তাদের শবগুলি থেকে দুর্গন্ধ বের হবে; পর্বতগুলি তাদের রক্তে সিক্ত হবে।