যিশাইয় 4

তারপর, সদাপ্রভু সমস্ত সিয়োন পর্বতের উপরে এবং যারা সেখানে সমবেত হয়, তাদের সকলের উপরে দিনের বেলা এক ধোঁয়ার মেঘ ও রাতের বেলা এক প্রদীপ্ত আগুনের শিখা সৃষ্টি করবেন; সে সকলের উপরে চাঁদোয়ার মতো ঐশ-মহিমা বিরাজমান হবে।

Isaiah 4:5 (UKJV) And the LORD will create upon every dwelling place of mount Zion, and upon her assemblies, a cloud and smoke by day, and the shining of a flaming fire by night: for upon all the glory shall be a defence.

3সিয়োনে যাদের ছেড়ে যাওয়া হয়েছে, যারা জেরুশালেমে থেকে গেছে, তারা পবিত্র নামে আখ্যাত হবে। জেরুশালেমে তাদের সবার নাম জীবিত বলে নথিভুক্ত থাকবে।

4প্রভু সিয়োনের নারীদের নোংরামি পরিষ্কার করে দেবেন; তিনি বিচারের আত্মা ও দহনের আত্মার দ্বারা জেরুশালেম থেকে সমস্ত রক্তপাতের কলঙ্ক শুচিশুদ্ধ করবেন।

5তারপর, সদাপ্রভু সমস্ত সিয়োন পর্বতের উপরে এবং যারা সেখানে সমবেত হয়, তাদের সকলের উপরে দিনের বেলা এক ধোঁয়ার মেঘ ও রাতের বেলা এক প্রদীপ্ত আগুনের শিখা সৃষ্টি করবেন; সে সকলের উপরে চাঁদোয়ার মতো ঐশ-মহিমা বিরাজমান হবে।

6তা হবে দিনের বেলার উত্তাপ থেকে রক্ষা পাওয়ার এক আশ্রয় ও ছায়ায় ঢাকা স্থান এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার এক শরণস্থান ও লুকানোর জায়গা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.