যিশাইয় 43

আমি, হ্যাঁ আমিই সদাপ্রভু, আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।

Isaiah 43:11 (UKJV) I, even I, am the LORD; and beside me there is no saviour.

9সব দেশ এক জায়গায় সমবেত হও এবং জাতিসমূহ জড়ো হও এক স্থানে। তাদের মধ্যে কে পূর্ব থেকে একথা বলেছিল এবং পূর্বেকার বিষয়গুলি আমাদের কাছে ঘোষণা করেছিল? নিজেদের সঠিক প্রমাণ করার জন্য তারা সাক্ষীদের নিয়ে আসুক, যেন অন্যেরা তা শুনে বলতে পারে, “একথা সত্যি।”

10সদাপ্রভু বলেন, “তোমরা আমার সাক্ষী এবং আমার দাস, যাদের আমি মনোনীত করেছি, যেন তোমরা আমাকে জানতে ও বিশ্বাস করতে পারো ও বুঝতে পারো যে, আমিই তিনি। আমার পূর্বে কোনো দেবতা গঠিত হয়নি, আমার পরেও কেউ আর হবে না।

11আমি, হ্যাঁ আমিই সদাপ্রভু, আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।

12আমিই প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি— হ্যাঁ, আমিই করেছি, তোমাদের মধ্যে স্থিত কোনো বিজাতীয় দেবতা নয়।” সদাপ্রভু বলেন, “তোমরাই আমার সাক্ষী, যে আমি ঈশ্বর।

13হ্যাঁ তাই, পুরাকাল থেকে আমিই তিনি। আমার হাত থেকে কেউ নিস্তার করতে পারে না। যখন আমি সক্রিয় হই, তখন কে তা অন্যথা করবে?”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.