যিশাইয় 43

“তোমরা পুরোনো বিষয় সব ভুলে যাও; অতীতের মধ্যে আর বিচরণ কোরো না।

Isaiah 43:18 (UKJV) Remember all of you not the former things, neither consider the things of old.

16সদাপ্রভু এই কথা বলেন, যিনি সমুদ্রের মধ্যে দিয়ে চলাচলের পথ ও মহাজলরাশির মধ্য দিয়ে অতিক্রমের পথ তৈরি করেছিলেন,

17যিনি রথ ও অশ্ব, সৈন্যদল ও বীর যোদ্ধাদের একত্র বের করে এনেছিলেন, তারা সেখানেই পড়ে থাকল, আর কখনও না ওঠার জন্য, তারা সলতের মতো নিভে গেল, বিনষ্ট হল:

18“তোমরা পুরোনো বিষয় সব ভুলে যাও; অতীতের মধ্যে আর বিচরণ কোরো না।

19দেখো, আমি নতুন এক কাজ করতে চলেছি! তা এখনই শুরু হবে; তোমরা কি তা বুঝতে পারবে না? আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদনদী তৈরি করব।

20বন্যপশুরা আমার গৌরব করবে, শিয়াল ও প্যাঁচারাও করবে, কারণ আমি মরুভূমিতে জল জোগাই ও প্রান্তরের মধ্যে নদনদী বইয়ে দিই, যেন আমার প্রজারা, আমার মনোনীত জনেরা জলপান করতে পারে,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.