5তুমি ভয় পেয়ো না, কারণ আমি তোমার সঙ্গে আছি; আমি পূর্বদিক থেকে তোমার সন্তানদের নিয়ে আসব এবং পশ্চিমদিক থেকে তোমাকে সংগ্রহ করব।
6আমি উত্তর দিককে বলব, ‘ওদের ছেড়ে দাও!’ দক্ষিণ দিককে বলব, ওদের আটকে রেখো না। দূর থেকে আমার পুত্রদের এবং পৃথিবীর প্রান্তসীমা থেকে আমার কন্যাদের নিয়ে এসো,
7যারা আমার নামে আখ্যাত, যাদের আমি আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি, যাদের আমি গঠন করে তৈরি করেছি, তাদের নিয়ে এসো।”
8তাদের বের করে আনো, যারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির।
9সব দেশ এক জায়গায় সমবেত হও এবং জাতিসমূহ জড়ো হও এক স্থানে। তাদের মধ্যে কে পূর্ব থেকে একথা বলেছিল এবং পূর্বেকার বিষয়গুলি আমাদের কাছে ঘোষণা করেছিল? নিজেদের সঠিক প্রমাণ করার জন্য তারা সাক্ষীদের নিয়ে আসুক, যেন অন্যেরা তা শুনে বলতে পারে, “একথা সত্যি।”