যিশাইয় 46

“ওহে যাকোবের কুল, আমার কথা শোনো, তোমরাও শোনো, যারা ইস্রায়েল কুলে এখনও অবশিষ্ট আছ, গর্ভাবস্থা থেকে আমি তোমাদের ধারণ করেছি, তোমাদের জন্ম হওয়ার সময় থেকে আমি তোমাদের বহন করছি।

Isaiah 46:3 (UKJV) Hearken unto me, O house of Jacob, and all the remnant of the house of Israel, which are borne by me from the belly, which are carried from the womb:

1বেল নত হয়েছে, নেবো উপুড় হয়ে পড়েছে; তাদের প্রতিমারা ভারবাহী পশুদের উপরে বাহিত হচ্ছে। যে মূর্তিগুলি বহন করা হচ্ছে, সেগুলি পীড়াদায়ক, শ্রান্ত-ক্লান্ত লোকেদের পক্ষে তারা বোঝাস্বরূপ।

2তারা একসঙ্গে উপুড় হয়ে নত হয়েছে; তারা সেই বোঝা বহন করতে অক্ষম, তারা নিজেরাই বন্দি হওয়ার জন্য নির্বাসিত হয়।

3“ওহে যাকোবের কুল, আমার কথা শোনো, তোমরাও শোনো, যারা ইস্রায়েল কুলে এখনও অবশিষ্ট আছ, গর্ভাবস্থা থেকে আমি তোমাদের ধারণ করেছি, তোমাদের জন্ম হওয়ার সময় থেকে আমি তোমাদের বহন করছি।

4তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, আমি সেই একই থাকব, তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত, আমিই তোমাদের বহন করব। আমিই সৃষ্টি করেছি, আমিই তোমাদের বহন করব; আমি তোমাদের ধরে রাখব ও তোমাদের উদ্ধার করব।

5“তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে বা আমাকে কার সমতুল্য মনে করবে? তোমরা কার সদৃশ আমাকে মনে করবে যে আমাদের পরস্পর তুলনা করা হবে?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.