4তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত, আমি সেই একই থাকব, তোমাদের চুল পেকে যাওয়া পর্যন্ত, আমিই তোমাদের বহন করব। আমিই সৃষ্টি করেছি, আমিই তোমাদের বহন করব; আমি তোমাদের ধরে রাখব ও তোমাদের উদ্ধার করব।
5“তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে বা আমাকে কার সমতুল্য মনে করবে? তোমরা কার সদৃশ আমাকে মনে করবে যে আমাদের পরস্পর তুলনা করা হবে?
6কেউ কেউ তাদের থলি থেকে সোনা ঢালে এবং দাঁড়িপাল্লায় রুপো ওজন করে; তারা তা থেকে দেবতা নির্মাণের জন্য স্বর্ণকারকে বানি দেয়, পরে তারা তার সামনে প্রণত হয়ে তার উপাসনা করে।
7তারা তা কাঁধে তুলে নিয়ে বহন করে; তারা স্বস্থানে তাকে স্থাপন করে এবং তা সেখানেই অবস্থান করে। সেই স্থান থেকে তা আর নড়তে পারে না। কেউ তার কাছে আর্তক্রন্দন করলেও, সে উত্তর দেয় না; তার ক্লেশ থেকে সে তাকে রক্ষা করতে পারে না।
8“একথা স্মরণ করো, ভুলে যেয়ো না, ওহে বিদ্রোহীকুল, এগুলি হৃদয়ে উপলব্ধি করো।