যিশাইয় 49

যোদ্ধাদের কাছ থেকে কি লুটের জিনিস হরণ করা যায় কিংবা ন্যায়সংগত বন্দিকে কি মুক্ত করা যায়?

Isaiah 49:24 (UKJV) Shall the prey be taken from the mighty, or the lawful captive delivered?

22সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, আমি হাতের ইশারায় অইহুদি জাতিদের ডাকব, লোকসমূহের উদ্দেশে আমি আমার পতাকা তুলে ধরব; তারা তোমার সন্তানদের কোলে নিয়ে আসবে, তোমার কন্যাদের কাঁধে বহন করে আনবে।

23রাজারা হবে তোমার প্রতিপালক বাবা, তাদের রানিরা তোমাদের পালিকা মা হবে। তারা ভূমিতে অধোমুখে তোমার কাছে প্রণত হবে, তারা তোমার পদধূলি চেটে খাবে। তখন তুমি জানতে পারবে যে, আমিই সদাপ্রভু; যারা আমার উপরে আশা রাখে, তারা কখনও লজ্জিত হবে না।”

24যোদ্ধাদের কাছ থেকে কি লুটের জিনিস হরণ করা যায় কিংবা ন্যায়সংগত বন্দিকে কি মুক্ত করা যায়?

25কিন্তু সদাপ্রভু এই কথা বলেন, “হ্যাঁ, যোদ্ধাদের কাছ থেকে বন্দিদের নিয়ে নেওয়া হবে, হিংস্র ব্যক্তির লুটের জিনিস কেড়ে নেওয়া হবে। যারা তোমাদের সঙ্গে বিরোধ করে, আমি তাদের বিরোধ করব, আর তোমার ছেলেমেয়েদের আমি রক্ষা করব।

26তোমার প্রতি অত্যাচারকারীদের আমি তাদেরই মাংস খেতে বাধ্য করব; দ্রাক্ষারসের মতোই তারা নিজেদের রক্ত পান করবে। তখন সমস্ত মানবজাতি জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের পরিত্রাতা, তোমাদের মুক্তিদাতা, যাকোবের সেই পরাক্রমী জন।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.