1সদাপ্রভু এই কথা বলেন, “তোমার মায়ের সেই বিবাহবিচ্ছেদ পত্র কোথায়, যা দিয়ে আমি তাকে দূর করেছিলাম? কিংবা আমার কোন পাওনাদারের কাছে আমি তোমাদের বিক্রি করেছিলাম? তোমাদের পাপের কারণে তোমরা বিক্রীত হয়েছিলে; তোমাদের অধর্মের জন্য তোমাদের মাকে দূর করা হয়েছিল।
2আমি যখন এলাম, তখন কেউ সেখানে ছিল না কেন? আমি যখন ডাকলাম, কেউ তখন উত্তর দিল না কেন? তোমাদের মুক্তিপণ দেওয়ার জন্য আমার হাত কি খুবই খাটো ছিল? তোমাদের উদ্ধার করার জন্য আমার কি শক্তির অভাব ছিল? সামান্য একটি ধমকে আমি সমুদ্রকে শুষ্ক করি, নদনদীকে আমি মরুভূমিতে পরিণত করি; জলের অভাবে সেখানকার মাছ পচে দুর্গন্ধ হয়, তারা পিপাসায় প্রাণত্যাগ করে।
3আমি আকাশকে অন্ধকারে আবৃত করি, চটবস্ত্রকে তার পরিধেয় করি।”
4সার্বভৌম সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণকারীর জিভ দিয়েছেন, যেন বুঝতে পারি কথার দ্বারা কীভাবে ক্লান্ত ব্যক্তিকে সুস্থির করতে হয়। তিনি রোজ সকালে আমাকে জাগিয়ে তোলেন, আমার কানকে জাগান যেন শিক্ষার্থীর মতো শুনি।