4কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “আমার প্রজারা প্রথমে মিশরে প্রবাস করতে গিয়েছিল; পরে আসিরিয়া তাদের উপরে অত্যাচার করেছে।
5“আর এখন এখানে আমার আর কী আছে?” বলেন সদাপ্রভু। “কারণ আমার প্রজারা বিনামূল্যে নীত হয়েছে, যারা তাদের শাসন করে, তারা উপহাস করে,” একথা বলেন সদাপ্রভু। “সমস্ত দিন ধরে, আমার নাম প্রতিনিয়ত নিন্দিত হয়।
6সেই কারণে আমার প্রজারা আমার নাম জানতে পারবে; সেই কারণে সেদিন তারা জানতে পারবে যে আমিই একথা পূর্বঘোষণা করেছিলাম, হ্যাঁ, আমিই একথা বলেছিলাম।”
7আহা, পর্বতগণের উপরে যারা সুসমাচার প্রচার করে, তাদের চরণ কতই না সুন্দর, যে শান্তির বার্তা ঘোষণা করে, যে মঙ্গলের সমাচার নিয়ে আসে, যে পরিত্রাণের বার্তা ঘোষণা করে, যে সিয়োনকে বলে, “তোমার ঈশ্বর রাজত্ব করেন!”
8শোনো! তোমার প্রহরীরা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলেছে; তারা একসঙ্গে আনন্দে চিৎকার করে। যখন সদাপ্রভু সিয়োনে ফিরে আসবেন, তারা স্বচক্ষে তা দেখতে পাবে।