11আর সদাপ্রভু সবসময়ই তোমাকে পথ প্রদর্শন করবেন; তিনি শুষ্ক-ভূমিতে তোমার প্রাণ তৃপ্ত করবেন ও তোমার অস্থিকাঠামো শক্তিশালী করবেন। তুমি ভালোভাবে জল-সিঞ্চিত একটি বাগানের মতো হবে, তুমি হবে এমন এক উৎসের মতো, যার জল কখনও শুকায় না।
12তোমার লোকেরা প্রাচীনকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে, এবং বহুকাল পূর্বের ভিত্তিমূলগুলি আবার গেঁথে তুলবে; তোমাকে বলা হবে ভগ্ন প্রাচীরগুলির মেরামতকারী, পথসমূহ ও বসবাসের স্থানগুলির পুনঃপ্রতিষ্ঠাকারী।
13“তুমি যদি সাব্বাথ-দিন লঙ্ঘন করা থেকে পা ফিরাও, আমার পবিত্র দিনে নিজের ইচ্ছামতো কাজ না করো, তুমি যদি সাব্বাথ-দিনকে আনন্দদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে সম্মাননীয় আখ্যা দাও, আর যদি তুমি নিজের মনমতো পথে না গিয়ে সেদিনকে সম্মান করো, নিজের ইচ্ছামতো কিছু না করো ও অসার কথাবার্তা না বলো,
14তাহলে তুমি সদাপ্রভুতে তোমার আনন্দ খুঁজে পাবে, আর আমি তোমাকে দেশের সর্বোচ্চ স্থানে আরোহণ করাব এবং তোমার পিতৃপুরুষ যাকোবের অধিকারে উৎসব করতে দেব,” সদাপ্রভুর মুখ এই কথা বলেছেন।