1“জোরে চিৎকার করে বলো, রব সংযত কোরো না, তূরীধ্বনির মতোই তোমাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলো। আমার প্রজাদের কাছে তাদের বিদ্রোহের কথা ঘোষণা করো, যাকোবের কুলের কাছে তাদের পাপের কথা জানাও।
2কারণ দিনের পর দিন তারা আমার অন্বেষণ করে, মনে হয় তারা যেন আমার পথগুলি জানার বিষয়ে আগ্রহী, তারা এমন জাতি, যারা ন্যায়সংগত কাজ করে এবং তাদের ঈশ্বরের আদেশগুলি পরিত্যাগ করেনি। তারা আমার কাছে সঠিক সিদ্ধান্তের কথা জানতে চায় এবং মনে হয় তারা যেন ঈশ্বরকে কাছে পেতে আগ্রহী।
3তারা বলে, ‘কেন আমরা উপবাস করেছি, আর তুমি তা লক্ষ্য করোনি? কেন আমরা নিজেদের নতনম্র করেছি, অথচ তুমি তা দেখতে পাওনি?’ “তবুও, তোমরা উপবাসের দিনে, তোমাদের ইচ্ছামতো যা খুশি তাই করো, আর তোমাদের শ্রমিকদের শোষণ করো।
4তোমাদের উপবাস ঝগড়া ও বিবাদে শেষ হয়, দুষ্টতাপূর্ণ মুষ্টাঘাতে পরস্পরকে আঘাত করো। আজকের মতো তোমরা উপবাস করলে ঊর্ধ্বে তোমাদের রব শোনার আশা করতে পারবে না।