যিশাইয় 58

আমি কি এই ধরনের উপবাস মনোনীত করেছি? কেবলমাত্র একদিনের জন্য কি মানুষ নিজেকে নম্র করবে? এ কি কেবলমাত্র নলখাগড়ার মতো নিজের মাথা নত করা এবং চটে ও ভস্মে শয়ন করা? একেই কি তোমরা উপবাস বলো, সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য একটি দিন বলো?

Isaiah 58:5 (UKJV) Is it such a fast that I have chosen? a day for a man to afflict his soul? is it to bow down his head as a bulrush, and to spread sackcloth and ashes under him? will you call this a fast, and an acceptable day to the LORD?

3তারা বলে, ‘কেন আমরা উপবাস করেছি, আর তুমি তা লক্ষ্য করোনি? কেন আমরা নিজেদের নতনম্র করেছি, অথচ তুমি তা দেখতে পাওনি?’ “তবুও, তোমরা উপবাসের দিনে, তোমাদের ইচ্ছামতো যা খুশি তাই করো, আর তোমাদের শ্রমিকদের শোষণ করো।

4তোমাদের উপবাস ঝগড়া ও বিবাদে শেষ হয়, দুষ্টতাপূর্ণ মুষ্টাঘাতে পরস্পরকে আঘাত করো। আজকের মতো তোমরা উপবাস করলে ঊর্ধ্বে তোমাদের রব শোনার আশা করতে পারবে না।

5আমি কি এই ধরনের উপবাস মনোনীত করেছি? কেবলমাত্র একদিনের জন্য কি মানুষ নিজেকে নম্র করবে? এ কি কেবলমাত্র নলখাগড়ার মতো নিজের মাথা নত করা এবং চটে ও ভস্মে শয়ন করা? একেই কি তোমরা উপবাস বলো, সদাপ্রভুর কাছে গ্রহণযোগ্য একটি দিন বলো?

6“আমি কি এই ধরনের উপবাস মনোনীত করিনি: অন্যায় বিচারের শৃঙ্খল ভেঙে ফেলা ও জোয়ালের দড়িগুলি খুলে ফেলা, অত্যাচারিত ব্যক্তিদের মুক্ত করা ও প্রত্যেক জোয়াল ভেঙে ফেলা?

7এই কি নয়, যে ক্ষুধার্ত লোকেদের কাছে তোমার খাবার বণ্টন করা এবং দরিদ্র ভবঘুরে ব্যক্তিকে আশ্রয় দেওয়া— যখন তুমি উলঙ্গ ব্যক্তিকে দেখো, তাকে পোশাক পরিহিত করা, আর নিজের আপনজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেওয়া?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.