6“আমি কি এই ধরনের উপবাস মনোনীত করিনি: অন্যায় বিচারের শৃঙ্খল ভেঙে ফেলা ও জোয়ালের দড়িগুলি খুলে ফেলা, অত্যাচারিত ব্যক্তিদের মুক্ত করা ও প্রত্যেক জোয়াল ভেঙে ফেলা?
7এই কি নয়, যে ক্ষুধার্ত লোকেদের কাছে তোমার খাবার বণ্টন করা এবং দরিদ্র ভবঘুরে ব্যক্তিকে আশ্রয় দেওয়া— যখন তুমি উলঙ্গ ব্যক্তিকে দেখো, তাকে পোশাক পরিহিত করা, আর নিজের আপনজনদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেওয়া?
8তখন তোমার আলো প্রত্যূষকালের মতো প্রকাশ পাবে, আর তুমি সত্বর আরোগ্যতা লাভ করবে, তখন তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হবে, আর সদাপ্রভুর মহিমা তোমার পিছন দিকের রক্ষক হবেন।
9তখন তুমি ডাকলে সদাপ্রভু উত্তর দেবেন; তুমি সাহায্যের জন্য কাঁদলে তিনি বলবেন: এই যে আমি। “তুমি যদি অত্যাচারের জোয়াল, অর্থাৎ অঙ্গুলিতর্জন ও বিদ্বেষপূর্ণ কথাবার্তা দূর করো,
10যদি তুমি ক্ষুধার্তকে নিজের অন্ন দাও এবং অত্যাচারিত ব্যক্তির সব প্রয়োজন মিটিয়ে দাও, তখন তোমার জ্যোতি অন্ধকারে উদিত হবে এবং তোমার রাত্রি দুপুরবেলার মতো হবে।