যিশাইয় 60

কারণ যে দেশ বা রাজ্য তোমার সেবা করবে না, তা ধ্বংস হবে; তা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে।

Isaiah 60:12 (UKJV) For the nation and kingdom that will not serve you shall perish; yea, those nations shall be utterly wasted.

10“বিজাতিয়েরা তোমার প্রাচীরগুলি পুনর্নির্মাণ করবে, তাদের রাজারা তোমার সেবা করবে। যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছিলাম, অনুগ্রহে আমি তোমার প্রতি সহানুভূতি প্রদর্শন করব।

11তোমার তোরণদ্বারগুলি সবসময়ই খোলা থাকবে, দিনে বা রাতে, সেগুলি কখনও বন্ধ করা হবে না, যেন লোকেরা তোমার কাছে জাতিসমূহের ঐশ্বর্য নিয়ে আসে— তাদের রাজারা বিজয় মিছিলের সামনে সামনে চলবে।

12কারণ যে দেশ বা রাজ্য তোমার সেবা করবে না, তা ধ্বংস হবে; তা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে।

13“লেবাননের গৌরব তোমার কাছে আসবে, দেবদারু, ঝাউ ও চিরহরিৎ গাছ একসঙ্গে আসবে, যেন আমার পবিত্র ধামকে সুশোভিত করতে পারে; আর আমি আমার পা রাখার স্থানকে গৌরব দান করব।

14তোমার প্রতি অত্যাচারকারী লোকেদের সন্তানেরা প্রণত হয়ে তোমার কাছে আসবে; যারাই তোমাকে অবজ্ঞা করেছিল, তারা তোমার পায়ে প্রণিপাত করবে এবং তোমার উদ্দেশে বলবে, এ সদাপ্রভুর নগরী, ইস্রায়েলের পবিত্রতমজনের সিয়োন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.