13“লেবাননের গৌরব তোমার কাছে আসবে, দেবদারু, ঝাউ ও চিরহরিৎ গাছ একসঙ্গে আসবে, যেন আমার পবিত্র ধামকে সুশোভিত করতে পারে; আর আমি আমার পা রাখার স্থানকে গৌরব দান করব।
14তোমার প্রতি অত্যাচারকারী লোকেদের সন্তানেরা প্রণত হয়ে তোমার কাছে আসবে; যারাই তোমাকে অবজ্ঞা করেছিল, তারা তোমার পায়ে প্রণিপাত করবে এবং তোমার উদ্দেশে বলবে, এ সদাপ্রভুর নগরী, ইস্রায়েলের পবিত্রতমজনের সিয়োন।
15“যদিও তুমি পরিত্যক্ত ও ঘৃণিত হয়েছিলে, কেউ তোমার মধ্য দিয়ে যাতায়াত করত না, আমি তোমাকে চিরকালীন গর্বের স্থান এবং বংশপরম্পরায় সকলের আনন্দের কারণ করব।
16তুমি জাতিসমূহের দুধ পান করবে, রাজাদের ঐশ্বর্য গ্রাস করবে। তখন তুমি জানতে পারবে যে, আমি সদাপ্রভুই তোমার পরিত্রাতা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই পরাক্রমী জন।
17আমি তোমার কাছে পিতলের পরিবর্তে সোনা ও লোহার পরিবর্তে রুপো নিয়ে আসব। আমি কাঠের পরিবর্তে পিতল এবং পাথরের পরিবর্তে লোহা নিয়ে আসব। আমি শান্তিকে তোমার নিয়ন্ত্রণকারী করব, ধার্মিকতা হবে তোমার প্রশাসক।