3তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট, তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট।
4তারা আর তোমাকে পরিত্যক্ত বলবে না, কিংবা তোমার দেশকে জনশূন্য বলবে না। কিন্তু তোমাকে ডাকা হবে হিফ্সীবা বলে, তোমার দেশকে বলা হবে বিউলা; কারণ সদাপ্রভু তোমাকে নিয়ে আনন্দ করবেন, আর তোমার ভূমি বিবাহিত হবে।
5যেভাবে কোনো যুবক একজন কুমারীকে বিবাহ করে, তোমার নির্মাতা তেমনই তোমায় বিবাহ করবেন; বর যেমন কনেকে নিয়ে উল্লসিত হয়, তেমনই ঈশ্বর তোমাকে নিয়ে উল্লাস করবেন।
6জেরুশালেম, আমি তোমার প্রাচীরগুলিতে প্রহরী নিয়োগ করেছি, তারা দিনে বা রাতে, কখনও নীরব থাকবে না। তোমরা যারা সদাপ্রভুকে ডাকো, তোমরা নিজেদের বিশ্রাম দিয়ো না,
7আর তাঁকেও দিয়ো না, যতক্ষণ না তিনি জেরুশালেমকে প্রতিষ্ঠিত করেন এবং তাকে পৃথিবীতে প্রশংসার পাত্র করেন।