যিশাইয় 62

তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট, তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট।

Isaiah 62:3 (UKJV) You shall also be a crown of glory in the hand of the LORD, and a royal diadem in the hand of your God.

1সিয়োনের কারণে আমি চুপ করে থাকব না, জেরুশালেমের জন্য আমি শান্ত থাকব না, যতক্ষণ না তার ধার্মিকতা ভোরের মতো উজ্জ্বল হয়, তার পরিত্রাণ জ্বলন্ত মশালের মতো হয়।

2সব জাতি তোমার ধর্মশীলতা দেখবে, সব রাজা তোমার মহিমা দেখবে; তুমি এক নতুন নামে আখ্যাত হবে, যে নাম সদাপ্রভুরই মুখ নির্ণয় করবে।

3তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট, তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট।

4তারা আর তোমাকে পরিত্যক্ত বলবে না, কিংবা তোমার দেশকে জনশূন্য বলবে না। কিন্তু তোমাকে ডাকা হবে হিফ্‌সীবা বলে, তোমার দেশকে বলা হবে বিউলা; কারণ সদাপ্রভু তোমাকে নিয়ে আনন্দ করবেন, আর তোমার ভূমি বিবাহিত হবে।

5যেভাবে কোনো যুবক একজন কুমারীকে বিবাহ করে, তোমার নির্মাতা তেমনই তোমায় বিবাহ করবেন; বর যেমন কনেকে নিয়ে উল্লসিত হয়, তেমনই ঈশ্বর তোমাকে নিয়ে উল্লাস করবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.