যিশাইয় 7

তাহলে তারা এত বেশি দুধ দেবে যে, তারা সেই দুধের আধিক্যে দই খাবে। দেশে অবশিষ্ট যারাই থাকবে, তারা দই ও মধু খাবে।

Isaiah 7:22 (UKJV) And it shall come to pass, for the abundance of milk that they shall give he shall eat butter: for butter and honey shall every one eat that is left in the land.

20সেদিন, প্রভু তোমার মাথার চুল ও পায়ের লোম কামানোর জন্য এবং তোমার দাড়িও কামিয়ে দেওয়ার জন্য ইউফ্রেটিস নদীর ওপার থেকে একটি ক্ষুর, অর্থাৎ আসিরীয় রাজাকে ব্যবহার করবেন।

21সেদিন, এমন হবে যে, কোনো মানুষ যদি একটি বকনা-বাছুর ও দুটি মেষ পোষে,

22তাহলে তারা এত বেশি দুধ দেবে যে, তারা সেই দুধের আধিক্যে দই খাবে। দেশে অবশিষ্ট যারাই থাকবে, তারা দই ও মধু খাবে।

23সেদিন, যেখানে যেখানে এক হাজার রৌপ্যমুদ্রা মূল্যের এক হাজারটি দ্রাক্ষালতা ছিল, সেখানে হবে কেবলমাত্র কাঁটাগাছ ও শেয়ালকাঁটার জঙ্গল।

24লোকেরা সেখানে তিরধনুক নিয়ে যাবে, কারণ সমস্ত দেশ শেয়ালকাঁটা ও কাঁটাঝোপের জঙ্গলে ভরে থাকবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.