22তাহলে তারা এত বেশি দুধ দেবে যে, তারা সেই দুধের আধিক্যে দই খাবে। দেশে অবশিষ্ট যারাই থাকবে, তারা দই ও মধু খাবে।
23সেদিন, যেখানে যেখানে এক হাজার রৌপ্যমুদ্রা মূল্যের এক হাজারটি দ্রাক্ষালতা ছিল, সেখানে হবে কেবলমাত্র কাঁটাগাছ ও শেয়ালকাঁটার জঙ্গল।
24লোকেরা সেখানে তিরধনুক নিয়ে যাবে, কারণ সমস্ত দেশ শেয়ালকাঁটা ও কাঁটাঝোপের জঙ্গলে ভরে থাকবে।
25যে সমস্ত পাহাড়ি এলাকা কোদাল দিয়ে চাষ করা হবে, তোমার সেখানকার শেয়ালকাঁটা ও কাঁটাঝোপের ভয়ে সেখানে যাবে না; সেগুলি হবে গৃহপালিত পশুর চারণভূমি ও মেষাদির ছুটে বেড়ানোর স্থান।