3তারপর আমি আমার ভাববাদিনী, অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে মিলিত হলাম। এতে তিনি গর্ভবতী হয়ে এক পুত্রসন্তানের জন্ম দিলেন। সদাপ্রভু আমাকে বললেন, “ওর নাম রাখো মহের-শালল-হাশ-বস।
4কারণ ছেলেটি ‘আমার বাবা’ বা ‘আমার মা’ বলতে শেখার আগেই দামাস্কাসের ধনসম্পদ ও শমরিয়ার লুট আসিরীয় রাজা বহন করে নিয়ে যাবে।”
5সদাপ্রভু আবার আমাকে বললেন:
6“যেহেতু এই লোকেরা অগ্রাহ্য করেছে শীলোহের ধীরগামী স্রোত রৎসীন ও রমলিয়ের পুত্রে আনন্দ করেছে,
7সেই কারণে প্রভু তাদের বিরুদ্ধে নিয়ে আসতে চলেছেন ইউফ্রেটিস নদীর প্রবল প্লাবনকারী জলরাশি—সমস্ত সমারোহের সঙ্গে আসিরীয় রাজাকে। তা তার সমস্ত খালগুলিতে প্রবাহিত হবে, এবং তাদের দুই কুল ছাপিয়ে যাবে।