7সেই কারণে প্রভু তাদের বিরুদ্ধে নিয়ে আসতে চলেছেন ইউফ্রেটিস নদীর প্রবল প্লাবনকারী জলরাশি—সমস্ত সমারোহের সঙ্গে আসিরীয় রাজাকে। তা তার সমস্ত খালগুলিতে প্রবাহিত হবে, এবং তাদের দুই কুল ছাপিয়ে যাবে।
8তা যিহূদা প্রদেশে প্রবাহিত হবে, ঘূর্ণিপাক খাবে, তার মধ্য দিয়ে অতিক্রম করে, তার জল লোকদের ঘাড় পর্যন্ত উঠবে। হে ইম্মানুয়েল! তার প্রসারিত দুই ডানা তোমার দেশের বিস্তার পর্যন্ত আবৃত করবে।”
9জাতিসমূহ তোমরা রণহুঙ্কার করো ও ভগ্ন হও! দূরবর্তী দেশগুলি, তোমরাও শোনো। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও! তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত ও ভগ্ন হও!
10তোমরা কৌশল পরিকল্পনা করবে, কিন্তু তা নিষ্ফল হবে; তোমরা পরিকল্পনার প্রস্তাব দাও, তা কিন্তু দাঁড়াবে না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।
11সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত আমার উপরে রেখে এই কথা বললেন। তিনি সতর্ক করে দিলেন, যেন আমি এই জাতির জীবনাচরণ অবলম্বন না করি। তিনি বললেন: