11এরপর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, “যিরমিয়, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “আমি কাঠবাদাম গাছের একটি শাখা দেখতে পাচ্ছি।”
12সদাপ্রভু আমাকে বললেন, “ঠিকই দেখেছ, কেননা, আমি লক্ষ্য করছি যে, আমার বাক্য সফল হবে।”
13সদাপ্রভুর বাক্য পুনরায় আমার কাছে উপস্থিত হল, “তুমি এখন কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “আমি ফুটন্ত জলের একটি পাত্র দেখতে পাচ্ছি, যা উত্তর দিক থেকে আমাদের দিকে হেলে আছে।”
14সদাপ্রভু আমাকে বললেন, “উত্তর দিক থেকে ধ্বংস এই দেশের লোকদের উপরে আছড়ে পড়বে।
15আমি উত্তর রাজ্যের সব লোকজনকে জেরুশালেমে আসার জন্য আহ্বান করতে চলেছি,” সদাপ্রভু এই কথা বলেন। “তাদের রাজারা আসবে এবং তাদের সিংহাসনগুলি জেরুশালেমের নগরদ্বারে স্থাপন করবে; তারা সকলে দল বেঁধে এসে এই নগরের প্রাচীর ও যিহূদার অন্য সব নগর আক্রমণ করবে।