16আমি আমার প্রজাদের উপরে দণ্ডাদেশ ঘোষণা করব কেননা তারা আমাকে পরিত্যাগ করার মতো মন্দ কাজ করেছে, তারা অন্য সব দেবদেবীর উদ্দেশে ধূপদাহ করেছে এবং নিজেদেরই হাতে তৈরি প্রতিমাদের আরাধনা করেছে!
17“তুমি প্রস্তুত হও! উঠে দাঁড়াও এবং আমি তোমাকে যা কিছু আদেশ দেব, সেগুলি তাদের গিয়ে বলো। তুমি তাদের ভয়ে আতঙ্কিত হোয়ো না, নইলে তাদের সামনে আমি তোমাকেই আতঙ্কিত করে তুলব।
18আজ আমি তোমাকে সুদৃঢ় নগরস্বরূপ, লোহার স্তম্ভ এবং পিতলের প্রাচীরস্বরূপ করেছি। যাতে তুমি সমগ্র দেশের সব রাজা, রাজকর্মচারী, যাজকবৃন্দ ও যিহূদার লোকেদের বিপক্ষে দাঁড়াতে পারো।
19তারা তোমার বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তোমার উপরে বিজয়লাভ করতে পারবে না, কেননা আমি তোমার সহবর্তী এবং আমি তোমায় রক্ষা করব,” সদাপ্রভু এই কথা বলেন।