13হে যিহূদা, তোমার যত নগর, তত দেবতা; আর জেরুশালেমে রাস্তার যত সংখ্যা, তোমরা লজ্জাকর দেবতা বায়ালের উদ্দেশে ধূপদাহ করার জন্য তত সংখ্যক বেদি স্থাপন করেছ।’
14“তুমি এই সমস্ত লোকের জন্য প্রার্থনা কোরো না। তাদের জন্য কোনো অনুনয় বা আবেদন উৎসর্গ কোরো না, কারণ বিপর্যয়ের সময়ে তারা যখন আমাকে ডাকবে, আমি তাদের কথা শুনব না।
15“আমার প্রিয়তমা আমার মন্দিরে কী করছে, যখন সে অনেকের সঙ্গে তার মন্দ পরিকল্পনার ছক কষেছে? উৎসর্গীকৃত মাংসের জন্য কি তোমাদের শাস্তি এড়াবে? যখন তোমরা তোমাদের দুষ্টতায় মেতে পড়ো, তখনও তোমরা আনন্দ করো।”
16সদাপ্রভু তোমাকে সমৃদ্ধিশালী এক জলপাই গাছ বলে ডেকেছিলেন, যার ফল দেখতে ছিল অতি মনোহর। কিন্তু এক প্রবল ঝড়ের গর্জনে, তিনি তাতে আগুন দেবেন, তার শাখাগুলি সব ভেঙে যাবে।
17বাহিনীগণের সদাপ্রভু, তিনি তোমাকে রোপণ করেছিলেন, তিনি তোমার বিপর্যয়ের রায় ঘোষণা করেছেন। এর কারণ হল, ইস্রায়েল ও যিহূদা কুলের লোকেরা কেবলই মন্দ কাজ করেছে এবং বায়াল-দেবতার কাছে ধূপদাহ করে আমার ক্রোধের উদ্রেক করেছে।