যিরমিয় 11

সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন, যারা তোমার প্রাণ হরণ করতে চায়, সেই অনাথোতের লোকদের, যারা বলছিল, “সদাপ্রভুর নামে তুমি কোনো ভাববাণী বলবে না, বললে আমাদের হাতে তোমাকে মরতে হবে,”

Jeremiah 11:21 (UKJV) Therefore thus says the LORD of the men of Anathoth, that seek your life, saying, Prophesy not in the name of the LORD, that you die not by our hand:

19আমি একটি কোমল মেষশাবকের মতো হয়েছিলাম, যাকে ঘাতকের কাছে নিয়ে যাওয়া হয়। আমি বুঝতে পারিনি যে, তারা আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে। তারা বলছিল, “এসো আমরা গাছ ও তার ফলগুলি কেটে ফেলি, এসো জীবিতদের দেশ থেকে আমরা তাকে উচ্ছিন্ন করে ফেলি, যেন তার নাম আর কখনও স্মরণে না আসে।”

20কিন্তু হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ন্যায়পরায়ণতায় বিচার করে থাকো এবং হৃদয় ও মনের পরীক্ষা করে থাকো, তাদের উপরে তোমার প্রতিশোধ গ্রহণ আমাকে দেখতে দাও, কারণ তোমারই কাছে আমি আমার পক্ষসমর্থন করেছি।

21সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন, যারা তোমার প্রাণ হরণ করতে চায়, সেই অনাথোতের লোকদের, যারা বলছিল, “সদাপ্রভুর নামে তুমি কোনো ভাববাণী বলবে না, বললে আমাদের হাতে তোমাকে মরতে হবে,”

22অতএব তাদের সম্পর্কে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের শাস্তি দেব। তাদের যুবকেরা তরোয়ালের আঘাতে এবং তাদের পুত্রকন্যারা দুর্ভিক্ষে মারা যাবে।

23তাদের মধ্যে অবশিষ্ট কেউই বেঁচে থাকবে না, কারণ তাদের শাস্তির বছরে, আমি অনাথোতের লোকদের উপরে বিপর্যয় নিয়ে আসব।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.