11এ হবে এক পরিত্যক্ত স্থান, আমার চোখের সামনে হবে শুকনো ও নির্জন; সমস্ত দেশই পড়ে থাকবে পরিত্যক্ত হয়ে, কারণ তা তত্ত্বাবধান করার জন্য কেউই নেই।
12মরুপ্রান্তরে বৃক্ষহীন উঁচু ভুমিগুলির উপরে, ধ্বংসকারী সৈন্যেরা গিজগিজ করবে, কারণ দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সদাপ্রভুর তরোয়াল সবাইকে গ্রাস করবে; নিরাপদ কেউই থাকবে না।
13তারা গম রোপণ করবে কিন্তু কাটবে কাঁটাগাছ, তারা কঠোর পরিশ্রম করবে কিন্তু লাভ হবে না কিছুই। তাই, সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের কারণে তোমাদের ফসল কাটার লজ্জা বহন করো।”
14সদাপ্রভু এই কথা বলেন: “আমার প্রজা ইস্রায়েলকে আমি অধিকাররূপে যে দেশ দিয়েছি, আমার দুষ্ট প্রতিবেশীরা তা অবরুদ্ধ করেছে। তাদের ভূমি থেকে আমি সেই শত্রুদের উৎখাত করব এবং তার মধ্য থেকে যিহূদা কুলের লোকদেরও আমি উৎপাটন করব।
15কিন্তু উৎপাটন করার পর, আমি ফিরে তাদের প্রতি মমতা করব, আর তাদের প্রত্যেকজনকে তাদের স্বদেশে, নিজস্ব অধিকারে ফিরিয়ে আনব।