11অন্যের ডিমে তিতির পাখি তা দিয়ে যেমন বাচ্চা তোলে, অসৎ উপায়ে যে ধন উপার্জন করে, সে তেমনই। তার জীবনের মাঝামাঝি বয়সে, ধন তাকে ছেড়ে যাবে, পরিশেষে সে এক মূর্খ প্রতিপন্ন হবে।
12আদি থেকে উন্নত স্থানে অবস্থিত, সেই গৌরবের সিংহাসন হল আমাদের ধর্মধামের স্থান।
13ইস্রায়েলের আশা, হে সদাপ্রভু, যারা তোমাকে ত্যাগ করে, তারা লজ্জিত হবে। যারা তোমার কাছ থেকে বিমুখ হয়, তাদের নাম ধুলোয় লেখা হবে, কারণ তারা জীবন্ত জলের উৎস, সদাপ্রভুকে ত্যাগ করেছে।
14হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব; আমাকে উদ্ধার করো, তাহলে আমি উদ্ধার পাব, কারণ আমি কেবলই তোমার প্রশংসা করি।
15লোকেরা নিন্দা করে আমাকে বলতে থাকে, “সদাপ্রভুর বাক্য কোথায়? তা এখনই পূর্ণ হোক!”