13ইস্রায়েলের আশা, হে সদাপ্রভু, যারা তোমাকে ত্যাগ করে, তারা লজ্জিত হবে। যারা তোমার কাছ থেকে বিমুখ হয়, তাদের নাম ধুলোয় লেখা হবে, কারণ তারা জীবন্ত জলের উৎস, সদাপ্রভুকে ত্যাগ করেছে।
14হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব; আমাকে উদ্ধার করো, তাহলে আমি উদ্ধার পাব, কারণ আমি কেবলই তোমার প্রশংসা করি।
15লোকেরা নিন্দা করে আমাকে বলতে থাকে, “সদাপ্রভুর বাক্য কোথায়? তা এখনই পূর্ণ হোক!”
16তোমার প্রজাদের পালকের দায়িত্ব ছেড়ে আমি পালিয়ে যাইনি; তুমি জানো, আমি এই হতাশার দিন দেখতে চাইনি। আমার মুখ দিয়ে যে কথা বের হয়, তা তোমার কাছে প্রকাশ্য আছে।
17আমার কাছে আতঙ্কস্বরূপ হোয়ো না, বিপর্যয়ের দিনে তুমিই আমার আশ্রয়স্থান।