যিরমিয় 17

তোমার প্রজাদের পালকের দায়িত্ব ছেড়ে আমি পালিয়ে যাইনি; তুমি জানো, আমি এই হতাশার দিন দেখতে চাইনি। আমার মুখ দিয়ে যে কথা বের হয়, তা তোমার কাছে প্রকাশ্য আছে।

Jeremiah 17:16 (UKJV) As for me, I have not hastened from being a pastor to follow you: neither have I desired the woeful day; you know: that which came out of my lips was right before you.

14হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব; আমাকে উদ্ধার করো, তাহলে আমি উদ্ধার পাব, কারণ আমি কেবলই তোমার প্রশংসা করি।

15লোকেরা নিন্দা করে আমাকে বলতে থাকে, “সদাপ্রভুর বাক্য কোথায়? তা এখনই পূর্ণ হোক!”

16তোমার প্রজাদের পালকের দায়িত্ব ছেড়ে আমি পালিয়ে যাইনি; তুমি জানো, আমি এই হতাশার দিন দেখতে চাইনি। আমার মুখ দিয়ে যে কথা বের হয়, তা তোমার কাছে প্রকাশ্য আছে।

17আমার কাছে আতঙ্কস্বরূপ হোয়ো না, বিপর্যয়ের দিনে তুমিই আমার আশ্রয়স্থান।

18আমার নিপীড়নকারীদের তুমি লজ্জায় ফেলো, কিন্তু আমাকে লজ্জিত হওয়া থেকে রক্ষা করো। তাদের আতঙ্কিত করো, কিন্তু আমার আতঙ্ক দূরে করো। তাদের উপরে বিপর্যয়ের দিন নিয়ে এসো; দ্বিগুণ বিনাশ দ্বারা তাদের ধ্বংস করো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.