4যে অধিকার আমি তোমাদের দিয়েছিলাম, তোমাদের দোষেই তোমরা তা হারাবে। তোমাদের অপরিচিত এক দেশে, আমি তোমাদের, তোমাদেরই শত্রুদের দাস করব, কারণ তোমরা আমার ক্রোধ প্রজ্বলিত করেছ এবং চিরকাল তা জ্বলতে থাকবে।”
5সদাপ্রভু এই কথা বলেন: “অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে, যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।
6সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো; সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না। মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে, সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।
7“কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে, যার আস্থা থাকে তাঁরই উপর।
8সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে, যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে। গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না, তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে। খরার বছরে তার দুশ্চিন্তা হয় না ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”