2এমনকি তাদের ছেলেমেয়েরাও স্মরণ করতে পারে তাদের বেদিগুলি ও আশেরা-মূর্তির খুঁটিগুলির কথা, যেগুলি স্থাপিত ছিল ডালপালা ছড়ানো গাছগুলির তলে ও উঁচু সব পাহাড়ের উপরে।
3দেশের সর্বত্র তোমাদের পাপের কারণে, তোমাদের উঁচু স্থানগুলি সমেত দেশের মধ্যে অবস্থিত আমার পর্বত আর তোমাদের ঐশ্বর্য ও সমস্ত ধনসম্পদ, আমি লুটের বস্তু বলে বিলিয়ে দেব।
4যে অধিকার আমি তোমাদের দিয়েছিলাম, তোমাদের দোষেই তোমরা তা হারাবে। তোমাদের অপরিচিত এক দেশে, আমি তোমাদের, তোমাদেরই শত্রুদের দাস করব, কারণ তোমরা আমার ক্রোধ প্রজ্বলিত করেছ এবং চিরকাল তা জ্বলতে থাকবে।”
5সদাপ্রভু এই কথা বলেন: “অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে, যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।
6সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো; সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না। মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে, সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।