যিরমিয় 19

কারণ তারা আমাকে পরিত্যাগ করেছে এবং এই স্থানকে বিজাতীয় দেবদেবীর আবাসে পরিণত করেছে। তারা এমন সব দেবতার উদ্দেশ্যে ধূপদাহ করেছে, যার কথা তারা নিজেরা, তাদের পিতৃপুরুষেরা, না তো যিহূদার রাজারা কখনও জানত। আবার তারা এই স্থানকে নির্দোষের রক্তে পরিপূর্ণ করেছে।

Jeremiah 19:4 (UKJV) Because they have forsaken me, and have cut off this place, and have burned incense in it unto other gods, whom neither they nor their fathers have known, nor the kings of Judah, and have filled this place with the blood of innocent persons;

2তারপর তোমরা খোলামকুচি ফটকের প্রবেশদুয়ারের কাছে স্থিত বিন-হিন্নোমের উপত্যকায় যাও। সেখানে আমি তোমাকে যে কথা বলি, তা ঘোষণা কোরো।

3তুমি তাদের বোলো, ‘হে যিহূদার রাজা ও জেরুশালেমের অধিবাসীরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, একথা বলেন: তোমরা শোনো, আমি এই স্থানের উপরে এমন এক বিপর্যয় নিয়ে আসব, তা যে কেউ শুনবে, তার কান শিউরে উঠবে।

4কারণ তারা আমাকে পরিত্যাগ করেছে এবং এই স্থানকে বিজাতীয় দেবদেবীর আবাসে পরিণত করেছে। তারা এমন সব দেবতার উদ্দেশ্যে ধূপদাহ করেছে, যার কথা তারা নিজেরা, তাদের পিতৃপুরুষেরা, না তো যিহূদার রাজারা কখনও জানত। আবার তারা এই স্থানকে নির্দোষের রক্তে পরিপূর্ণ করেছে।

5তারা বায়াল-দেবতার উদ্দেশ্যে পূজা করার উঁচু স্থানগুলি তৈরি করেছে, যেন বায়াল-দেবতার নৈবেদ্যর জন্য নিজের নিজের সন্তানদের আগুনে দগ্ধ করে। এ এমন এক বিষয়, যা আমি তাদের আদেশ দিইনি বা উল্লেখ করিনি, কিংবা তা কখনও আমার মনে উদয় হয়নি।

6তাই সদাপ্রভু বলেন, সাবধান হও, সময় আসন্ন, যখন লোকেরা এই স্থানকে আর তোফৎ বা বিন-হিন্নোমের উপত্যকা বলবে না, কিন্তু বলবে, হত্যালীলার উপত্যকা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.