1সদাপ্রভু এই কথা বললেন, “তুমি যাও, গিয়ে কুমোরের কাছ থেকে একটি মাটির পাত্র কেনো। তুমি লোকদের মধ্যে থেকে কয়েকজন প্রাচীন ও যাজকদের তোমার সঙ্গে নিয়ো।
2তারপর তোমরা খোলামকুচি ফটকের প্রবেশদুয়ারের কাছে স্থিত বিন-হিন্নোমের উপত্যকায় যাও। সেখানে আমি তোমাকে যে কথা বলি, তা ঘোষণা কোরো।
3তুমি তাদের বোলো, ‘হে যিহূদার রাজা ও জেরুশালেমের অধিবাসীরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, একথা বলেন: তোমরা শোনো, আমি এই স্থানের উপরে এমন এক বিপর্যয় নিয়ে আসব, তা যে কেউ শুনবে, তার কান শিউরে উঠবে।
4কারণ তারা আমাকে পরিত্যাগ করেছে এবং এই স্থানকে বিজাতীয় দেবদেবীর আবাসে পরিণত করেছে। তারা এমন সব দেবতার উদ্দেশ্যে ধূপদাহ করেছে, যার কথা তারা নিজেরা, তাদের পিতৃপুরুষেরা, না তো যিহূদার রাজারা কখনও জানত। আবার তারা এই স্থানকে নির্দোষের রক্তে পরিপূর্ণ করেছে।