6তাই সদাপ্রভু বলেন, সাবধান হও, সময় আসন্ন, যখন লোকেরা এই স্থানকে আর তোফৎ বা বিন-হিন্নোমের উপত্যকা বলবে না, কিন্তু বলবে, হত্যালীলার উপত্যকা।
7“ ‘এই স্থানে, আমি যিহূদা ও জেরুশালেমের পরিকল্পনাকে ধ্বংস করব। যারা তাদের প্রাণ নিতে চায়, আমি তাদের সেইসব শত্রুর হাতে তরোয়ালের আঘাতে তাদের প্রাণনাশ করব। আমি তাদের মৃতদেহ আকাশের পাখিদের ও ভূমির পশুদের আহার হিসেবে দেব।
8আমি এই নগরকে বিধ্বস্ত করব এবং এই স্থান উপহাসের আস্পদস্বরূপ হবে। যে কেউ এই স্থানের পাশ দিয়ে যাবে, সে বিস্ময়ে এর সব যন্ত্রণা দেখে নিন্দা করবে।
9যারা তাদের প্রাণ নিতে চায়, তারা যখন এই নগর অবরোধ করে তাদের চাপ বৃদ্ধি করবে, তখন আমি তাদের নিজেদেরই পুত্রকন্যাদের মাংস তাদের খেতে বাধ্য করব। তারা তখন পরস্পর নিজেদেরই মাংস খাবে।’
10“তারপর, তোমার সঙ্গীদের চোখের সামনেই তুমি সেই পাত্রটি ভেঙে ফেলবে।