যিরমিয় 19

যারা তাদের প্রাণ নিতে চায়, তারা যখন এই নগর অবরোধ করে তাদের চাপ বৃদ্ধি করবে, তখন আমি তাদের নিজেদেরই পুত্রকন্যাদের মাংস তাদের খেতে বাধ্য করব। তারা তখন পরস্পর নিজেদেরই মাংস খাবে।’

Jeremiah 19:9 (UKJV) And I will cause them to eat the flesh of their sons and the flesh of their daughters, and they shall eat every one the flesh of his friend in the siege and strictness, wherewith their enemies, and they that seek their lives, shall straiten them.

7“ ‘এই স্থানে, আমি যিহূদা ও জেরুশালেমের পরিকল্পনাকে ধ্বংস করব। যারা তাদের প্রাণ নিতে চায়, আমি তাদের সেইসব শত্রুর হাতে তরোয়ালের আঘাতে তাদের প্রাণনাশ করব। আমি তাদের মৃতদেহ আকাশের পাখিদের ও ভূমির পশুদের আহার হিসেবে দেব।

8আমি এই নগরকে বিধ্বস্ত করব এবং এই স্থান উপহাসের আস্পদস্বরূপ হবে। যে কেউ এই স্থানের পাশ দিয়ে যাবে, সে বিস্ময়ে এর সব যন্ত্রণা দেখে নিন্দা করবে।

9যারা তাদের প্রাণ নিতে চায়, তারা যখন এই নগর অবরোধ করে তাদের চাপ বৃদ্ধি করবে, তখন আমি তাদের নিজেদেরই পুত্রকন্যাদের মাংস তাদের খেতে বাধ্য করব। তারা তখন পরস্পর নিজেদেরই মাংস খাবে।’

10“তারপর, তোমার সঙ্গীদের চোখের সামনেই তুমি সেই পাত্রটি ভেঙে ফেলবে।

11তুমি তাদের বলবে, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: কুমোরের এই পাত্রটি যেমন ভেঙে ফেলা হয়েছে, আমি তেমনই এই জাতি ও এই নগরকে ভেঙে চুরমার করব, তা আর কখনও মেরামত করা যাবে না। তারা তোফতে মৃত লোকেদের কবর দেবে, যে পর্যন্ত সেখানে আর কোনো স্থান না থাকে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.