8আমি এই নগরকে বিধ্বস্ত করব এবং এই স্থান উপহাসের আস্পদস্বরূপ হবে। যে কেউ এই স্থানের পাশ দিয়ে যাবে, সে বিস্ময়ে এর সব যন্ত্রণা দেখে নিন্দা করবে।
9যারা তাদের প্রাণ নিতে চায়, তারা যখন এই নগর অবরোধ করে তাদের চাপ বৃদ্ধি করবে, তখন আমি তাদের নিজেদেরই পুত্রকন্যাদের মাংস তাদের খেতে বাধ্য করব। তারা তখন পরস্পর নিজেদেরই মাংস খাবে।’
10“তারপর, তোমার সঙ্গীদের চোখের সামনেই তুমি সেই পাত্রটি ভেঙে ফেলবে।
11তুমি তাদের বলবে, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: কুমোরের এই পাত্রটি যেমন ভেঙে ফেলা হয়েছে, আমি তেমনই এই জাতি ও এই নগরকে ভেঙে চুরমার করব, তা আর কখনও মেরামত করা যাবে না। তারা তোফতে মৃত লোকেদের কবর দেবে, যে পর্যন্ত সেখানে আর কোনো স্থান না থাকে।
12এই স্থান ও এখানকার লোকেদের প্রতি আমি এরকমই করব, সদাপ্রভু এই কথা বলেন। আমি এই নগরকে তোফতের মতো করব।