18এখন কেন মিশরে যাচ্ছ নীলনদের জলপান করার জন্য? এবং কেন আসিরিয়াতে যাচ্ছ ইউফ্রেটিস নদীর জলপান করার জন্য?
19তোমাদের দুষ্টতাই তোমাদের শাস্তি দেবে; তোমাদের বিপথগামিতার জন্য তোমাদের তিরস্কার করবে। তখন দেখবে ও উপলব্ধি করবে যে, তোমাদের পক্ষে এটি কতখানি মন্দ ও তিক্ত বিষয় যখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে পরিত্যাগ করো এবং আমার প্রতি তোমাদের সম্ভ্রম থাকে না,” প্রভু, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।
20“বহুপূর্বে তোমরা তোমাদের জোয়াল ভেঙেছিলে এবং তোমাদের বন্ধন ছিঁড়ে ফেলেছিলে। তোমরা বলেছিলে, ‘আমরা তোমার সেবা করব না!’ বাস্তবিকই, প্রত্যেকটি উঁচু পাহাড়-চূড়ায় ও প্রত্যেকটি সবুজ গাছের তলায়, তোমরা বেশ্যাদের মতো মাটিতে প্রণত হয়েছ।
21আমি তোমাকে উৎকৃষ্ট দ্রাক্ষালতারূপে রোপণ করেছিলাম, সর্বোত্তম প্রজাতি নির্বাচন করার মতো করে। তোমরা কীভাবে আমার বিরুদ্ধে এক বিকৃত, বন্য দ্রাক্ষালতা হয়ে বেড়ে উঠলে?
22তুমি যতই পরিষ্কারক দিয়ে নিজেকে ধৌত করো এবং প্রচুর পরিমাণে সোডা ব্যবহার করো, তোমার অপরাধের কলঙ্ক এখনও আমার সামনে রয়েছে,” সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।