28তখন তোমাদের হাতে গড়া ওইসব দেবদেবী কোথায় থাকে? ওরা যদি তোমাদের রক্ষা করতে পারে, তবে তোমাদের সংকটকালে ওরা আসুক! কারণ হে যিহূদা, তোমার মধ্যে যতগুলি নগর আছে, তোমার দেবদেবীর সংখ্যাও ঠিক ততগুলি।
29“তোমরা আমাকে দোষারোপ করছ? তোমরা সকলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ,” সদাপ্রভু এই কথা বলেন।
30“আমি বৃথাই তোমার প্রজাদের শাস্তি দিয়েছি; তারা আমার শাসনে কর্ণপাত করেনি। তোমাদের তরোয়াল তোমাদের ভাববাদীদের হত্যা করেছে যেভাবে বিনাশকারী সিংহ করে।
31“হে বর্তমানকালের লোকসকল, তোমরা সদাপ্রভুর বাক্য বিবেচনা করো: “আমি কি ইস্রায়েলের কাছে মরুপ্রান্তর বা ভয়ংকর অন্ধকারময় এক দেশের মতো ছিলাম? তাহলে আমার প্রজারা কেন বলে, ‘আমরা এখন ইচ্ছামতো যত্রতত্র বিচরণ করব; তোমার কাছে আর আমরা আসব না’?
32কোনো যুবতী কি তার অলংকারগুলিকে, কোনো কনে কি তার বিয়ের অলংকারকে ভুলে যেতে পারে? কিন্তু কত অসংখ্য বছর হয়ে গেল, আমার প্রজারা আমাকে ভুলে রয়েছে।