26“চোর ধরা পড়লে যেমন অপমানিত বোধ করে ঠিক তেমনি ইস্রায়েল জাতিও অপমানিত হবে, তারা, তাদের রাজারা, তাদের রাজকর্মচারিবৃন্দ, তাদের যাজকেরা ও তাদের ভাববাদীরা।
27তারা কাঠের টুকরোকে বলে, ‘তুমি আমার বাবা,’ এবং পাথরের খণ্ডকে বলে, ‘তুমি আমার জন্মদাত্রী।’ তারা আমার দিকে তাদের মুখ নয়, তাদের পিঠ ফিরিয়েছে; কিন্তু সংকট-সমস্যার সময় তারা বলে, ‘তুমি এসে আমাদের বাঁচাও!’
28তখন তোমাদের হাতে গড়া ওইসব দেবদেবী কোথায় থাকে? ওরা যদি তোমাদের রক্ষা করতে পারে, তবে তোমাদের সংকটকালে ওরা আসুক! কারণ হে যিহূদা, তোমার মধ্যে যতগুলি নগর আছে, তোমার দেবদেবীর সংখ্যাও ঠিক ততগুলি।
29“তোমরা আমাকে দোষারোপ করছ? তোমরা সকলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ,” সদাপ্রভু এই কথা বলেন।
30“আমি বৃথাই তোমার প্রজাদের শাস্তি দিয়েছি; তারা আমার শাসনে কর্ণপাত করেনি। তোমাদের তরোয়াল তোমাদের ভাববাদীদের হত্যা করেছে যেভাবে বিনাশকারী সিংহ করে।