2একটি ঝুড়িতে অত্যন্ত উৎকৃষ্ট ধরনের ডাঁসা ডুমুর ছিল; অন্য ঝুড়িটিতে ছিল অত্যন্ত নিকৃষ্ট মানের ডুমুর, সেগুলি এত খারাপ যে মুখে দেওয়া যায় না।
3তারপর সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “যিরমিয়, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “ডুমুর, ভালো ডুমুরগুলি বেশ ভালো, কিন্তু খারাপ ডুমুরগুলি এত খারাপ যে মুখে দেওয়া যায় না।”
4তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল:
5“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘এই ভালো ডুমুরগুলির মতো আমি যিহূদা থেকে নির্বাসিত লোকদের মনে করি, যাদের আমি এই স্থান থেকে দূরে, ব্যাবিলনীয়দের দেশে পাঠিয়েছি।
6তাদের মঙ্গলের জন্য আমার চোখ দৃষ্টি রাখবে, আর আমি তাদের এই দেশে আবার ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, ভেঙে ফেলব না; আমি তাদের রোপণ করব, উৎপাটন নয়।