যিরমিয় 24

তারপর সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “যিরমিয়, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “ডুমুর, ভালো ডুমুরগুলি বেশ ভালো, কিন্তু খারাপ ডুমুরগুলি এত খারাপ যে মুখে দেওয়া যায় না।”

Jeremiah 24:3 (UKJV) Then said the LORD unto me, What see you, Jeremiah? And I said, Figs; the good figs, very good; and the evil, very evil, that cannot be eaten, they are so evil.

1ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যিহূদার রাজা যিহোয়াকীমের পুত্র যিহোয়াখীনকে, যিহূদার সমস্ত রাজকর্মচারী, শিল্পকার ও কারুকর্মীদের জেরুশালেম থেকে ব্যাবিলনে নির্বাসিত করার পর, সদাপ্রভু আমাকে সদাপ্রভুর মন্দিরের সামনে রাখা দুই ঝুড়ি ডুমুরফল দেখালেন।

2একটি ঝুড়িতে অত্যন্ত উৎকৃষ্ট ধরনের ডাঁসা ডুমুর ছিল; অন্য ঝুড়িটিতে ছিল অত্যন্ত নিকৃষ্ট মানের ডুমুর, সেগুলি এত খারাপ যে মুখে দেওয়া যায় না।

3তারপর সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “যিরমিয়, তুমি কী দেখতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “ডুমুর, ভালো ডুমুরগুলি বেশ ভালো, কিন্তু খারাপ ডুমুরগুলি এত খারাপ যে মুখে দেওয়া যায় না।”

4তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল:

5“সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: ‘এই ভালো ডুমুরগুলির মতো আমি যিহূদা থেকে নির্বাসিত লোকদের মনে করি, যাদের আমি এই স্থান থেকে দূরে, ব্যাবিলনীয়দের দেশে পাঠিয়েছি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.