18জেরুশালেম ও যিহূদার সব নগর, তার রাজাদের ও রাজকর্মচারীদের, যেন তারা আজও যেমন আছে, সেইরকম বিভীষিকা ও নিন্দা ও অভিশাপের পাত্র হয়;
19মিশরের রাজা ফরৌণকে, তাঁর পরিচারকদের ও রাজকর্মচারীদের ও তাঁর সমস্ত প্রজাকে,
20আর যে সমস্ত বিদেশি সেখানে বসবাস করে; ঊষ দেশের সব রাজাকে; ফিলিস্তিনী সব রাজাকে (অর্থাৎ অস্কিলোন, গাজা, ইক্রোণ এবং অস্দোদের অবশিষ্ট পরিত্যক্ত লোকদের);
21ইদোম, মোয়াব ও অম্মোনকে;
22সোর ও সীদোনের সব রাজাকে; সমুদ্র-উপকূল বরাবর সমস্ত রাজাকে;