23কারণ তারা ইস্রায়েলের মধ্যে জঘন্য সব কাজ করেছে; তারা প্রতিবেশীদের স্ত্রীদের সঙ্গে ব্যভিচার করেছে এবং আমার নাম করে মিথ্যা কথা বলেছে। যে কথা আমি তাদের বলবার অধিকার দিইনি। আমি একথা জানি এবং আমি এই বিষয়ের সাক্ষী,” সদাপ্রভু এই কথা বলেন।
24তুমি নিহিলামীয় শময়িয়কে এই কথা বলো,
25“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি মাসেয়ের পুত্র যাজক সফনিয় ও জেরুশালেমের সমস্ত লোকের কাছে তোমার নিজের নামে বিভিন্ন পত্র প্রেরণ করেছ। তুমি সফনিয়কে বলেছ,
26‘সদাপ্রভু তোমাকে যিহোয়াদার স্থানে সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক করে যাজকরূপে নিযুক্ত করেছেন; কোনো পাগল যদি ভাববাদীর মতো অভিনয় করে, তাহলে তুমি তাকে হাড়িকাঠে ও গলায় লোহার বেড়ি দিয়ে বদ্ধ করবে।
27কাজেই তুমি কেন অনাথোতীয় যিরমিয়কে কঠোরভাবে তিরস্কার করোনি, যে তোমাদের মধ্যে একজন ভাববাদীর মতো ভান করে?