যিরমিয় 29

‘সদাপ্রভু তোমাকে যিহোয়াদার স্থানে সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক করে যাজকরূপে নিযুক্ত করেছেন; কোনো পাগল যদি ভাববাদীর মতো অভিনয় করে, তাহলে তুমি তাকে হাড়িকাঠে ও গলায় লোহার বেড়ি দিয়ে বদ্ধ করবে।

Jeremiah 29:26 (UKJV) The LORD has made you priest in the position of Jehoiada the priest, that all of you should be officers in the house of the LORD, for every man that is mad, and makes himself a prophet, that you should put him in prison, and in the stocks.

24তুমি নিহিলামীয় শময়িয়কে এই কথা বলো,

25“বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি মাসেয়ের পুত্র যাজক সফনিয় ও জেরুশালেমের সমস্ত লোকের কাছে তোমার নিজের নামে বিভিন্ন পত্র প্রেরণ করেছ। তুমি সফনিয়কে বলেছ,

26‘সদাপ্রভু তোমাকে যিহোয়াদার স্থানে সদাপ্রভুর গৃহের তত্ত্বাবধায়ক করে যাজকরূপে নিযুক্ত করেছেন; কোনো পাগল যদি ভাববাদীর মতো অভিনয় করে, তাহলে তুমি তাকে হাড়িকাঠে ও গলায় লোহার বেড়ি দিয়ে বদ্ধ করবে।

27কাজেই তুমি কেন অনাথোতীয় যিরমিয়কে কঠোরভাবে তিরস্কার করোনি, যে তোমাদের মধ্যে একজন ভাববাদীর মতো ভান করে?

28সে আমাদের কাছে ব্যাবিলনে এই বার্তা প্রেরণ করেছে: এখনও অনেক দিন আমাদের এখানে থাকতে হবে। তাই ঘরবাড়ি তৈরি করে তোমরা সেখানে বসবাস করো; উদ্যান তৈরি করে তার ফল খাও।’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.