10কিন্তু এসব সত্ত্বেও, তার অবিশ্বস্ত বোন যিহূদা আন্তরিকতার সঙ্গে আমার কাছে ফিরে আসেনি, সে শুধু দুঃখিত হওয়ার ভান করেছে মাত্র,” সদাপ্রভু এই কথা বলেন।
11সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল বিশ্বাসঘাতিনী যিহূদার চেয়ে বেশি ধার্মিক!
12যাও, উত্তর দিকে গিয়ে এই কথা ঘোষণা করো। “ ‘অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এসো,’ সদাপ্রভু ঘোষণা করেন, ‘আমি আর তোমার প্রতি বিরাগ ভাব দেখাব না, কারণ আমি বিশ্বস্ত,’ সদাপ্রভু এই কথা বলেন। ‘আমি তোমার প্রতি চিরকাল ক্রোধী থাকব না।
13তুমি কেবল তোমার দোষগুলি স্বীকার করো, যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ, প্রত্যেকটি সবুজ গাছের তলায় বিজাতীয় দেবদেবীদের প্রতি বিছিয়ে দিয়েছ তোমার আনুগত্য এবং আমার আজ্ঞাবহ হওনি,’ ” সদাপ্রভু এই কথা বলেন।
14সদাপ্রভু বলেন, “অবিশ্বস্ত লোকেরা, ফিরে এসো তোমরা, কারণ আমি তোমাদের স্বামী। আমি নগর থেকে তোমাদের একজন এবং গোষ্ঠী থেকে দুজন করে নির্বাচন করব ও সিয়োনে তোমাদের ফিরিয়ে আনব।