13তুমি কেবল তোমার দোষগুলি স্বীকার করো, যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ, প্রত্যেকটি সবুজ গাছের তলায় বিজাতীয় দেবদেবীদের প্রতি বিছিয়ে দিয়েছ তোমার আনুগত্য এবং আমার আজ্ঞাবহ হওনি,’ ” সদাপ্রভু এই কথা বলেন।
14সদাপ্রভু বলেন, “অবিশ্বস্ত লোকেরা, ফিরে এসো তোমরা, কারণ আমি তোমাদের স্বামী। আমি নগর থেকে তোমাদের একজন এবং গোষ্ঠী থেকে দুজন করে নির্বাচন করব ও সিয়োনে তোমাদের ফিরিয়ে আনব।
15এরপর আমি আমার মনের মতো পালকদের তোমাদের দেব, যারা জ্ঞান ও বিচক্ষণতার সঙ্গে তোমাদের পথ দেখাবে।
16সেই সময়ে দেশে তোমাদের সংখ্যা যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তখন লোকেরা আর ‘সদাপ্রভুর নিয়ম-সিন্দুক’ কথাটা বলবে না। সেকথা তাদের মনে আর প্রবেশ করবে না বা তা তাদের স্মরণেও আসবে না; তার বিরহে তারা দুঃখিত হবে না বা আর একটা সিন্দুকও তৈরি হবে না,” সদাপ্রভু এই কথা বলেন।
17সেই সময়ে তারা জেরুশালেমকে, সদাপ্রভুর সিংহাসনরূপে অভিহিত করবে এবং সর্বজাতির লোক সদাপ্রভুর নামের সমাদর করার জন্য জেরুশালেমে একত্রিত হবে। তারা আর তাদের হৃদয়ের কঠিনতা অনুসারে চলবে না।