21বৃক্ষশূন্য গিরিমালার উপরে কে যেন উচ্চকণ্ঠে কাঁদছে, এই কান্না ও সনির্বন্ধ মিনতি ইস্রায়েল জাতির সন্তানদের। কারণ তারা তাদের পথ কলুষিত করেছে এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেছে।
22“আমার অবিশ্বস্ত সন্তানরা, ফিরে এসো; আমি তোমাদের বিপথগামিতার প্রতিকার করব।” “হ্যাঁ, আমরা তোমার কাছে ফিরে আসব, কেননা তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু।
23সত্যিই পাহাড়ের উপরে এবং উপপর্বতসমূহের উপরে কৃত প্রতিমাপূজার উচ্ছৃঙ্খলতা বিভ্রান্তিকর; সত্যিই, আমাদের ঈশ্বর সদাপ্রভুতে ইস্রায়েলের পরিত্রাণ।
24লজ্জাজনক দেবদেবীরা আমাদের যৌবনকাল থেকে গ্রাস করেছে আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল, তাদের গোমেষাদি ও পশুপাল, তাদের পুত্র ও কন্যাদের।
25এসো, আমরা এখন লজ্জায় শয়ন করি এবং আমাদের অপমান আমাদের আচ্ছাদিত করুক। আমরা ও আমাদের পূর্বপুরুষ উভয়েই আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি; আমাদের যৌবনকাল থেকে আজকের দিন পর্যন্ত, আমরা ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হইনি।”